বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপি রঙে মজেছেন অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস পর্দায় তেমন কোনো ব্যস্ততা না থাকলেও অন্যান্য কাজে বেশ সক্রিয়। সামাজিক মাধ্যমে প্রায় দিনই ভক্ত-অনুরাগীদের কাছে নিজেকে ভিন্ন সাজে মেলে ধরেন তিনি। আবার কখনো ব্যক্তিগত মুহূর্তও শেয়ার করে নেন অভিনেত্রী। এবার নিজেকে এক নতুন সাজে মেলে ধরলেন অপু বিশ্বাস, যা দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা।

এর আগে জিম থেকে তোলা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অপু বিশ্বাস। সেই থেকে গুঞ্জন— নতুন কোনো সিনেমার কাজ শুরু করতেই হয়তো নিজেকে প্রস্তুত রাখছেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করে নেন অপু বিশ্বাস। এ সময় তাকে লাইট পিংক কালারের শাড়িতে দেখা যায়। বুঝতে বাকি নেই—গোলাপি রঙে ভীষণভাবে মজেছেন অপু।

এবার ভিন্ন সাজে পোজ দিলেন অপু। এদিন সাজসজ্জায় কোনো ঘাটতি রাখেননি অভিনেত্রী। গোলাপি শাড়ির সঙ্গে অভিনেত্রীর বাড়তি সৌন্দর্য ফুটে উঠে রুপালি গহনায়। গলায় বেশ কাজ করা রুপালি নেকলেস, ম্যাচিং কানের দুল, আর সঙ্গে সিলভার গোল্ড কম্বিনেশনের দুটি ব্রেসলেট। শুধু তাই নয়, মেকআপেও রঙ মিলান্তি ছিল গোলাপিতেই। উজ্জ্বল ত্বকের সঙ্গে পিংক লিপিস্টিক যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় অপুর অপরূপ সাজ। সঙ্গে পিংক-অরেঞ্জ নেইলপলিশও অস্পষ্ট ছিল না অভিনেত্রীর সাজে।

এ সময় অভিনেত্রীর পোজে নতুনমাত্রা যোগ করে একটি একিওস্টিক পিয়ানো। সেটির বেঞ্চে বসে, আবার তাতে হেলান দিয়েও পোজ দিয়েছেন অভিনেত্রী। পোস্ট করা ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন—করুণা, ভালোবাসা ও আগলে রাখাকে তুলে ধরতে পারে গোলাপি।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি