,

১৭ বছর কারাভোগের পর নিজ এলাকায় পিন্টু, উচ্ছ্বসিত এলাকাবাসী

news-image

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন। সেই থেকে টানা ১৭ বছর কারাভোগ করেছেন তিনি। আব্দুস সালাম পিন্টু এই মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সরকার। রাজেনৈতিক পট পরিবর্তনে গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু।

কারামুক্তির ২ মাস পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার নিজ এলাকায় আসার কথা রয়েছে আব্দুস সালাম পিন্টুর।

এদিন বিকেল ৩টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনার আয়োজন করেছে ভূঞাপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যাপক প্রচারণা এবং প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি ও অঙ্গসংগঠন।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, ১৭ বছর পর কারামুক্ত আমাদের প্রিয় নেতা আব্দুস সালাম পিন্টু ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ভূঞাপুরে আসবেন। তার আগমনে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করেছি। এছাড়া তার নিজ এলাকায় যাওয়ার কথা রয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডগুলোতে প্রস্তুতি সভা করা হচ্ছে। এতে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা সব স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট