সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বল্লম হাতে বিধ্বংসী সালমান খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খান ‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই দর্শকমহলে সাড়া ফেলেছিলেন। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। বলিউডের ছবিতে লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই ছবিতেও সেই একই মেজাজে ভাইজান।

শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ ‘সঞ্জয়’। ছবিতে সালমান অভিনীত চরিত্রের নাম এটিই। কিন্তু তার ঠাকুমা নাকি তাকে ডাকতেন ‘সিকান্দার’ বলে। অসহায় মানুষদের হয়ে লড়াই করাই ‘সিকান্দার’-এর উদ্দেশ্য।

তবে সেই উদ্দেশ্য সাধন করতে সে হিংসার পথ বেছে নেয় নিমেষে। তাই তার সংলাপ, ‘বিচার চাইতে আসিনি। এসেছি হিসাব মেটাতে।’

এই ঝলকে দেখা যায় নায়িকা রাশমিকাকেও। সালমানের সঙ্গে তার রসায়ন দেখতে উদ্গ্রীব দর্শকও। প্রথম ঝলকেও সালমানের একটি সংলাপ নজর কেড়েছিল। তবে সেই সংলাপের সঙ্গে অনেকেই খুঁজে পেয়েছেন লরেন্স বিশ্নোইয়ের যোগ।

সালমানকে শেষ দেখা গিয়েছিল ২০২৩-এ ‘টাইগার ৩’ ছবিতে। তারপর থেকে বেশ কিছু ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান-ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি