,

জনগণ সম্পৃক্ত কাউকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত: পার্থ

news-image

ভোলা প্রতিনিধি : জনগণের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন কাউকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, সরকারের সাথে জনগনের সম্পৃক্ততার অভাব থাকায় সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, পুলিশ যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছেনা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় ৩ দিন দিনের সফরের প্রথমদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমান সররকার শতভাগ কাজ করছে সেটাও বলবো না। আমরা আশা করি সামনে পরিস্থিতি ভালো হবে।দ

বিজেপি চেয়ারম্যান বলেন, গত ৬ মাস ধরে সরকারের যেভাবে চলছে তাতে দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে, তাই সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ। দ্রুত তা সমাপ্ত করতে হবে।

ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, গনতান্ত্রিক দেশে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে স্বাগত জানাই। দল মানেই মানুষের কাছে যেতে হবে। জনগণ যদি গ্রহণ করে তাহলে আপনাকে বিশ্বাসের জায়গায় রাখবে।

আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার হবে নির্বাচনমুখী। এটা দ্রুত করতে হবে যাতে নির্বাচন হয়। এটি নিয়ে কোনমতেই কালবিলম্ব করা যাবে না।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে, রমজানে পরে আরও ব্যাপকহারে সারাদেশে দল গোছানোর কাজ শেষ হবে।

এর আগে ঢাকা থেকে রওনা দেওয়ার পর দলের হাজার হাজার নেতাকর্মী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বরণ করে নিয়ে আসেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট