সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার যেন আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়: জামায়াত আমির

news-image

শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে স্বেচ্ছায় কারাগারে যেতে চান সংগঠনটির আমির ডাঃ শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার যেন তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কোরআন চত্বরে শরীয়তপুর এক পথসভায় এমনই বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান। পথসভা শেষে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হাফেজ বেলালের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন এবং কবর জিয়ারত করেন।

পথসভায় ডাঃ শফিকুর রহমান বলেন, আমাদের কলিজার টুকরা ১১ জন নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। শীর্ষ একজন ছাড়া বাকি ১০ জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একজন যিনি বেঁচে আছেন এটিএম আজহারুল ইসলাম। এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশে তার উপর জুলুমের বিচার সরে নাই। এক এক করে কারাগার থেকে সকল রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। এটিএম আজহারুল ইসলাম যখন কারাগারে বন্দি হন তখন তিনি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।

‘আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনও কারাগারে কেন? মিথ্যা মামলায়, যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, তার উপর মিথ্যা মামলা কি এখনো থাকবে? সেজন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি ঘোষণা করছি, আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না সরকার যেন আমাকে গ্রেপ্তার করে, কারাগারে পাঠানোর ব্যবস্থা করে।’

এসময় তিনি আরও বলেন, আজহারুল ইসলামের মুক্তির সাথে সাথে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না। তবে একজন মজলুম মুক্তি পাবে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। টানা সাড়ে ১৫ বছর আমাদের উপর জুলুম চলেছে, আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। আমরা রাজনীতিবিদরা পারিনি। কিন্তু সেই সমস্ত কষ্ট দুঃখ যাতনা, জুলুম একত্রিত হয়ে আমাদের ছাত্রদের নেতৃত্বে যে শক্তি তৈরি হয়েছিলো সেই শক্তিতে বাংলাদেশ মুক্ত হয়েছে।

এসময় তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, সমাজ গড়ার জন্য দায়িত্ব নিতে হলে তোমাদের এগিয়ে আসতে হবে। যে সমাজের যুবকেরা বিপ্লবের জন্য এগিয়ে আসে সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয়। আমি যুবকদের থেকে দুইটি জিনিস চাই, একটি হচ্ছে গভীর দেশপ্রেম ও আরেকটি হচ্ছে আল্লাহর প্রতি ভয়। এই দুইটা জিনিস নিয়ে যদি যুবকরা এগিয়ে আসে তারাই হবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বত। এই পর্বত যারাই খসিয়ে দিতে আসবে, তাদের মাথা চুরমার হয়ে যাবে।

মিশরের বাদশা দ্বিতীয় রামেসিসের উদাহরণ টেনে তিনি বলেন, মিশরের ফেরাউন মানুষকে অত্যাচার করেছিল। ফ্যাসিবাদের কারণে আল্লাহতালা তার শাস্তি দিয়েছেন। তার ফ্যাসিবাদের বিষয়টি যেন যুগে মানুষ ইতিহাস মনে রাখে এবং শিক্ষা নেয়, এজন্য আল্লাহ তায়ালা তাকে শুটকি বানিয়ে রেখেছেন। এই থেকে প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত ছিল। সেই ফ্যাসিবাদের কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা কি কখনো তাদেরকে পালিয়ে যেতে বলেছি? বলিনি। আর যারা পালাতে পারেনি তারা এখন প্রশাসনের জালে ধরা পড়ছে।

জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারী জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা