,

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬০০ অভিবাসী আটক

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের ৬০০ অভিবাসীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৮৫ জন বাংলাদেশি রয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে অভিবাসন বিভাগ। শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে অভিবাসন অপরাধে ৬৩০ বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেওয়া হয়। আটকদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, নয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন।

জাফরি বলেন, ইমিগ্রেশন আইনের অধীনে বৈধ ভ্রমণ নথির অভাব, ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করায় তাদের আটক করা হয়। তদন্তে আরও জানা গেছে কিছু অবৈধ অভিবাসী তাদের নিজস্ব তত্ত্বাবধানে দোকান পরিচালনা করছিলেন এবং কেউ কেউ মূল মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে পরিচালনা করছেন। যার কোনো বৈধ নথিপত্র ছিল না। আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আটকদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট