,

দীন মোহাম্মদের নিয়োগ বাতিল, নতুন পরিচালক কাজী গিয়াস উদ্দিন

news-image

অনলাইন প্রতিবেদক : চিকিৎসকদের আন্দোলনের মুখে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

তার স্থলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজির অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক দুটি প্রজ্ঞাপনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।

সম্প্রতি ডা. গুরুদাস মন্ডলের যোগদান ঘিরে পরিচালকের সঙ্গে বিএনপি ও জামায়াতপন্থি চিকিৎসকদের বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিচালক আউটসোর্সিংয়ের কর্মীদের মাধ্যমে চিকিৎসকদের ওপর হামলা চালান। প্রতিবাদে চিকিৎসকরা নিয়মিত অস্ত্রোপ্রচার বন্ধ করে আন্দোলন করেন। চিকিৎসকদের দাবির মুখে পরিচালক কাজী দীন মোহাম্মদকে সরিয়ে দিলো সরকার।

এসইউজে/বিএ/এমএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট