সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা কচি খুকি নই, বয়স হয়েছে : রুনা খান

news-image

বিনোদন ডেস্ক : প্রতিনিয়তই নিজেকে নতুনভাবে মেলে ধরছেন অভিনেত্রী ও মডেল রুনা খান। বয়স চল্লিশের কোটায় থাকলেও তা যেন কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি রুনার কাছে। শুধু অভিনয় শৈলীতেই নয়, সময়ের সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন রুনা খান।

বয়স নিয়ে সর্বদাই অকপট রুনা খান। অভিনেত্রী মনে করেন, বয়স লুকানো যায় না, লুকানোর বিষয়ও না। বয়স উদযাপন করার বিষয়। তবে বাড়তি বয়স নিয়ে অন্যান্য তারকাদের সঙ্গেও তুলনা করা হয় রুনাকে। বিশেষ করে, পঞ্চাশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে তুলনা করা হয় তাকে। আর এ বিষয়টিকে ‘বোকা চর্চা’ বলে মনে করেন রুনা খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খানকে বলতে শোনা যায়, ‘আমি এর আগেও একবার বলেছি, জয়া আপা আমার দৃষ্টিতে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে সবচাইতে অর্জন সমৃদ্ধ, নিবেদিত প্রাণ একজন অভিনয়শিল্পী। আমি মনে করি, একজন শিল্পীর সঙ্গে ‘তুলনা’ জিনিসটাই সুন্দর ব্যাপার না।’

হোক জয়া আহসান কিংবা রুনা খান, চল্লিশ পেরিয়েও এখনও আবেদনময়ী এই তারকারা। এ নিয়ে অবশ্য সমালোচনাও হয়েছে বিস্তর! অভিনেত্রীর কথায়, ‘আমার তো সমালোচনা ভীষণ ভালো লাগে, উপভোগ করি। কখনোই মনে করি না, আমি একটা কাজ করছি মানে সবার ভালো লাগবে। যাদের খুব ভালো লাগবে তারা প্রশংসা করবে, যাদের লাগবে না তারা সমালোচনা করবে; সমালোচনা থেকে কাজটা ভালো করবে।’

তবে কোনটা কোন ধরনের সমালোচনা, সেটিও বিশ্লেষণ করলেন রুনা। বলেন, ‘জয়া আপা, আমি- আমরা তো আর কচি খুকি নই, মানে আমরা তো ১২-১৪ বছরের খুকি নই! আমাদেরও তো বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। যেটা গঠনমূলক সমালোচনা, সেটা খুব দারুণ ব্যাপার। আমি যেটাকে ভীষণভাবে স্বাগত জানাই। আর যেটা পরশ্রীকাতরতা থেকে সমালোচনা, অ্যাটেনশন পাওয়া থেকে সমালোচনা, সেগুলোও আমরা…বললামই, আমরা তো আর কচি খুকি নই।’

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি