,

নানাকে খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী

news-image

বিনোদন প্রতিবেদক : নানাকে খুঁজে পাচ্ছে না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। আজ সোমবার মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে তিনি হারিয়ে গেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। নানা রহমত উল্লাহ খানকে খুঁজে পেতে ফেসবুকে একটি পোস্টও করেছেন এই অভিনেত্রী।

হিমি বলেন, ‘আমার নানার ভুলে যাওয়ার অসুখ আছে। খুব কমন বিষয়গুলোও তিনি ভুলে যান। আজ সকাল থেকে উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোরে নামাজ পড়তে বাসা থেকে বের হন তিনি। গ্রামের বাড়ি ও মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি এলাকাজুড়ে মাইকিং করা হয়েছে। কিন্তু এখনও তার সন্ধান পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘নানার বয়স ৮২ বছর। তিনি গ্রামেই থাকেন। প্রায়ই ফজরের নামাজ শেষ করে তিনি মামার বাসায় যান। আমরা ভেবেছিলাম, আজও সেখানে গিয়েছেন। কিন্তু বেলা বাড়ার পর খোঁজ নিয়ে জানতে পারি, তিনি সেখানে যাননি। এরপরই আমরা চারদিকে খোঁজ নেওয়া শুরু করি।’

হিমি জানান, স্থানীয় থানায় যোগাযোগও করা হয়েছে। যে, যার জায়গা থেকে অনুসন্ধান চালাচ্ছেন। যদি কেউ সন্ধান পান তাহলে ০১৮১৯২৯৫০৪৭ নম্বরে যোগাযোগ করা অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট