,

মালিতে স্বর্ণখনি ধসে নিহত ৪৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মালিতে একটি অবৈধ স্বর্ণখনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও অনেকে। গতকাল শনিবার দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত ওই স্বর্ণের খনিতে ধস নামে।

কর্তৃপক্ষ এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে মালির বামাকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে মালি একটি। একইসঙ্গে এটি আফ্রিকার শীর্ষস্থানীয় স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে মূল্যবান ধাতুটির অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষ লড়াই করে যাচ্ছে। খনির স্থানগুলোতে নিয়মিতভাবে মারাত্মক ভূমিধসের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

পুলিশের এক সূত্র জানায়, খনি ধসে ৪৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে মারা গেছেন। তাদের মধ্যে একজন নারী ছিলেন এবং তার পিঠে শিশুও ছিল।

স্থানীয় এক কর্মকর্তা ধসের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে কেনিয়েবা স্বর্ণখনি শ্রমিক সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিয়ে দেশটিতে খনিধসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ জনে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট