,

নাইমকে টপকাতে ‘বিগ হান্ড্রেড’ হাঁকাতে পারবেন ক্লার্ক-তামিম?

news-image

বিশেষ সংবাদদাতা : তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন- দুই জনের সামনেই আছে ট্রফি উঁচিয়ে গর্বের হাসি হাসার সমান সুযোগ। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিপিএল ফাইনালে যে জিতবে সেই দলের অধিনায়কই হাসবেন শেষ হাসি।

কিন্তু ফাইনালে ওঠা ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের কেউ কি শেষ পর্যন্ত টুর্নামেন্টের টপ-স্কোরার হতে পারবেন? খালি চোখে সম্ভাবনা খুব কম। কারণ, রান তোলায় বরিশাল ও চিটাগংয়ের ক্রিকেটাররা বেশ পিছিয়ে। সেখান থেকে টপ-স্কোরার হওয়া বেশ কঠিন।

পরিসংখ্যান জানাচ্ছে, যেসব পারফরমারের দল ফাইনালে উঠতে পারেনি, তারাই রান তোলায় ওপরে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান নাইম শেখের। খুলনা টাইগার্সের এই বাঁহাতি ওপেনার ৫১১ রান করে তোলায় সবার ওপরে আছেন। দ্বিতীয় কোয়ালিফায়ার শেষ বলে ছিটকে গেছে খুলনা। ফাইনালে নেই নাইম শেখের দল। এ বাঁহাতি ওপেনারই শুধু নন, রান তোলায় শীর্ষ চারজনের কারো দলই নেই ফাইনালে।

রান সংগ্রহকারীদের মধ্যে দ্বিতীয় তানজিদ হাসান তামিম (৪৮৫)। তার দল ঢাকা ক্যাপিটালস শেষ চারেই পা রাখতে পারেনি। ছয় নম্বরে থেকেই রবিন লিগ শেষ করেছে তারা। টপ-স্কোরারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান এনামুল হক বিজয়ের (৩৯২)। তার দল দুর্বার রাজশাহীও পারেনি প্রথম চার দলে থাকতে। ৫ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে রাজশাহীকে।

রান তোলায় চতুর্থ স্থানটি সবার আগে বিদায় নেওয়া সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি জাকির হাসানের। তার রান ৩৮৯।

ওদিকে রান তোলায় পাঁচ নম্বরে আছেন চিটাগংয়ের গ্রাহাম ক্লার্ক। তার সংগ্রহ ৩৮৭। ৬ নম্বরে অবস্থান করছেন ঢাকার লিটন দাস (১১ খেলায় ৩৬৮)। ১৩ ম্যাচে ৩৫৯ রান করে ৭ নম্বরে আছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

মোদ্দা কথা, ফাইনালে যাদের দল আছে, তাদের মধ্যে দুজন আছেন রান তোলায় শীর্ষ সাতে অবস্থান করছেন। সবার ওপরে থাকা নাইম শেখের (৫১১) সঙ্গে ক্লার্কের রানের ব্যবধান ১২৪। ফাইনালে ক্লার্ক ১২৫ রান করতে পারলে সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে পারবেন।

একইভাবে নাইম শেখের চেয়ে বরিশালের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল পিছিয়ে আছেন ১৫২ রানে। তার মানে, টপ-স্কোরার হতে হলে ফাইনালে তামিমকে করতে হবে ১৫৩ রান!

ওপরের হিসেব পরিস্কার বলে দিচ্ছে, ফাইনালে চিটাগং ও বরিশালের তামিম ইকবালের কাগজে-কলমে টপ স্কোরার হওয়ার সম্ভাবনা আছে। তবে কাজটা সহজ না মোটেই। রান তোলায় সবার ওপরে জায়গা করে নিতে হলে ক্লার্ক ও তামিমকে ফাইনালে সেঞ্চুরি করতে হবে। শুধু শতরানই নয়, ‘বিগ হান্ড্রেড’ করতে হবে।

তামিম-গ্রাহাম কি তা পারবেন? যদি পারেন তাহলে হয়তো চালচিত্র পাল্টাবে। না হয় খুলনা টাইগার্সের নাইম শেখই এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হবেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট