সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৃজিতকে নিয়ে কোনো কথাই বলতে চান না মিথিলা

news-image

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিশেষ করে মিথিলার প্রাক্তন স্বামী গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরই আলোচনায় অভিনেত্রী।

কিন্তু চর্চা যেন পিছু ছাড়েনি মিথিলার। তাহসানের সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ভেঙে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি। সুখের সংসারই চলছিল তাদের, কিন্তু সেসব শুধুই এখন অতীত। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন; শোনা যায় বিচ্ছেদ চর্চাও।

মিথিলাকে নিয়ে এখনও তার অনুরাগী বা ভক্তদের আগ্রহ কম নয়। অনেকের প্রশ্ন রয়েছে, আদৌ কি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা? এর আগে সৃজিতও প্রাক্তন প্রেমিকাকে বুকে টেনে ‘অতীতের হিসেব নিকেশ’ জানতে চেয়েছিলেন। সৃজিতের এমন সব ইঙ্গিতের সঙ্গে বিচ্ছেদ জল্পনাও ওঠে তুঙ্গে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেখা যায় মিথিলাকে। সেখানে সৃজিতের সঙ্গে অভিনেত্রীর রসায়ন নিয়েই প্রশ্ন ওঠে। কিন্তু এ নিয়ে মুখ খুলতে একদমই নারাজ মিথিলা। স্পষ্ট জবাব, তিনি কিছু বলতেই চান না।

শোনা যাচ্ছে, আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা, নাম ‘জলে জ্বলে তারা’। সাক্ষাৎকারে প্রসঙ্গ ছিল তার সাম্প্রতিক এই কাজটি নিয়েও।

সেখানে সৃজিত প্রসঙ্গ উঠতেই মিথিলার জবাব, ‘আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি। কারণ আমি দেখেছি যে এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয় নিয়ে কোনো কথা বলব না।’

তবুও সৃজিত ও মিথিলার রসায়ন কেমন, সে প্রসঙ্গ সরাসরি এড়িয়ে যান মিথিলা। বলেন, ‘বরং সিনেমায় আমার আর নাঈমের রসায়ন কেমন, আমি তা নিয়ে আরও একটি কথা বলতে পারি।’

উল্লেখ্য, মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’য় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা এফ এস নাঈম।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি