,

টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫

news-image

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এসময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখে পুলিশের গাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের মুদিদোকানি সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিলেন টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা। এসময় স্থানীয়রা পুলিশের গাড়ি গতিরোধ করলে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে ওই পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। পরে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল ইসলামের ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট