,

‘গোলাপ’ সিনেমায় সুবাস ছড়াবেন পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। নতুন বছরের প্রথম মাসের শেষপ্রান্তে এসে নতুন সিনেমায় চুক্তিব্ধ হলেন তিনি। ছবির নাম ‘গোলাপ’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। তার বিপরীতেই ছবিটিতে রূপা চরিত্রে হাজির হবেন মিষ্টি হাসির পরীমনি।

গত ৩১ জানুয়ারি রাতে পরীমনি খবরটি নিশ্চিত করেছেন। ছবির পরিচালক সামছুল হুদাও জানান, পরীর সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে সৈয়দপুরের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারনের কাজ শুরু হবে।

পরীমনি বলেন, ‘‘গোলাপ’ একটি অ্যাকশান থ্রিলারধর্মী সিনেমা। অনেকদিন ধরেই এই ধরনের গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছে না। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে, এমন কী ফাইটও করবে। রূপা চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেজন্য কাজটি করতে রাজি হয়েছি। সিনেমাটির গল্পে নানান ধরনের টুইস্ট আছে। আশা করছি ছবিটি সুপারহিট হবে। কারণ এখন দর্শক এ ধরনের সিনেমাই দেখতে ভালোবাসেন।’

নিরব বলেন, ‘পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তার অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তার সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারবো আমরা।’

পরমনী অভিনীত ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তি পেয়ে বেশ আলোচনায় এসেছে। এতে পরীমনিকে সুপ্তি চরিত্রে অভিনয়ে দেখা যায়। গেল ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। ছবিটিতে তিনি লাবণ্য চরিত্রে অভিনয় করে কলকাতার দর্শকের নজর কেড়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট