বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত সেই মাফলার ‘নিলামে’ বিক্রি করবেন প্রেস সচিব

news-image

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের ব্যবহৃত মাফলার নিয়ে আলোচনা চলছেই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মাফলার নিয়ে আলোচনার শেষ নেই। তিনি নিজেও ফেসবুকে বিষয়টি শেয়ার করলেন।

শফিকুল আলম তার ব্যবহৃত সেই মাফলার নিলামে তোলা নিয়ে রসিকতা করলেন।

তিনি লেখেন, বারবেরি মাফলারটির আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকা। এটি বিক্রি করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য-বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকরাও মাফলারটি কিনতে পারবেন। তবে এ জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে ৮৬ হাজার ৬০০ ডলার। দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি বুঝিয়ে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। তার এতো দামি মাফলার পরা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে থাকেন।

এসএনআর/এএসএম

 

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার