সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু, আহত ১৬

news-image

জেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শুশান্ত কুমার সাহা পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় পরিমল কুমার সাহার ছেলে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পশ্চিম গাড়াখোলা এলাকায় একটি তেঁতুলগাছে মৌমাছির চাকে আক্রমণ করে পাখি। এসময় মৌমাছির দল পথচারীদের কামড়ে দেয়। এরমধ্যে শান্ত দাস (২৫) ও মহাশিন শেখকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর শুশান্ত কুমার সাহা মারা যান।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আএমও) ডা. কবির সরদার জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় শুশান্ত সাহার। তার শরীরে অন্তত ২০-৩০টি কামড়ের চিহ্ন দেখা যায়। তিনি মৌমাছির কামড়েই মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা