শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা কালেক্টর সঞ্জয় কোলটে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারা জেলার নাগপুরের কাছে অবস্থিত কারখানাটির এলটিপি (লেপ্রোস্কপিক টার্গেটিং প্ল্যান্ট) সেকশনে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ফলে কারখানার ছাদ ধসে পড়ে, যার নিচে এলটিপি সেকশনের ১৪ জন কর্মী আটকা পড়েন। দমকল কর্মী ও চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রাথমিক অভিযানে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধ্বংসস্তূপ সরাতে একটি খননযন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

জন্মসূত্রে নাগরিকত্ব/ ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকরের আগেই মা হওয়ার দৌড়ে ভারতীয়রা
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানার ওপর দিয়ে গাঢ় কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এই বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, পাঁচজন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকিদের উদ্ধারে দ্রুত অভিযান চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই মর্মান্তিক ঘটনায় একজন কর্মীর মৃত্যু হয়েছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মুখ্যমন্ত্রী জানান, উদ্ধারকাজ তদারকির জন্য শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। নাগপুর থেকে বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে এবং আহতদের চিকিৎসায় মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের