,

বাংলাদেশ নিয়ে এখন কোনো বক্তব্য দেবো না: অমর্ত্য সেন

news-image

পশ্চিমবঙ্গ প্রতিনিধি : পশ্চিমবঙ্গের বীরভূমের জেলার শান্তিনিকেতনে ‘প্রতীচী’ বাড়িতে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় ও বোলপুর মহকুমাশাসক অয়ন নাথ। এসময় নোবেলজয়ী অর্থনীতিবিদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সড়কপথে শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছান অমর্ত্য সেন। সেসময় বেশ খোশ মেজাজেই ধরা দিয়েছেন তিনি।
নোবেলজয়ী অর্থনীতিবিদকে বলতে শোনা যায়, শরীর ভালো আছে। ৯১ বছর বয়সে যতটা ভালো থাকা যায়, ততটাই আছে। এখানে ৩-৪ সপ্তাহ থাকার পরিকল্পনা আছে।

বাংলাদেশের ভিসা যেন সোনার হরিণ, হতাশা বাড়ছে ভারতীয়দের
এসময় গণমাধ্যমকর্মীরা বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে অমর্ত্য সেন বলেন, আমি এইসব বিষয় নিয়ে এখন কোনো বক্তব্য দেবো না।

বীরভূম জেলার জেলাশাসক বিধান রায় ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানোর সময় অমর্ত্য সেনের সামনে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী আপনার খোঁজ নিতে বলছেন, খেয়াল রাখতে বলেছেন। যে কোনো বিষয়ে আপনি আমাদের জানাবেন।

জানা গেছে, প্রতীচীতে মাসখানেক থাকবেন অমর্ত্য সেন। তবে কোনো অনুষ্ঠান বা কর্মসূচিতে যোগ দেওয়ার কথা এখনো জানাননি তিনি।
বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন। প্রায় সময় বিদেশে থাকতে হয় নোবেলজয়ী অর্থনীতিবিদকে। তবে যখনই সময় পান, তার পছন্দের জায়গা শান্তিনিকেতনে পৈত্রিক ভিটেবাড়িতে থাকতে পছন্দ করেন।

ডিডি/কেএএ/

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট