,

পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে বাবু ওরফে ব্লেড বাবুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে পল্লবীর টেকেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবুকে তার স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, আমরা শুনেছি বাবুকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় বিস্তারিত জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ব্লেড বাবু ও সন্ত্রাসী মুসার দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বিকেলে বাবুকে প্রতিপক্ষ কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, মুসা সাবেক এমপি এমএ আউয়ালের অনুসারী। সম্প্রতি একটি হত্যাকাণ্ডের মামলায় জামিনে বের হন তিনি। মুসা মতিঝিলের এক কাউন্সিলরের জামাইকে হত্যাকাণ্ডের অন্যতম আসামি। ওই ঘটনার পর তিনি ওমানে পালিয়ে যান। পরে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনা হয়। তখন থেকে মুসা কারাগারেই ছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হন।

টিটি/এমকেআর/এমএস

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট