শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে ফেরার পথে গঙ্গায় ডুবল ছাইবোঝাই বাংলাদেশি জাহাজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বাঁশবেড়িয়া এলাকার মাঝগঙ্গায় ছাইবোঝাই বাংলাদেশি একটি কার্গো জাহাজডুবির ঘটনার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। এতে বলা হয়েছে, রাজ্যের ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ায় বাংলাদেশি কার্গো জাহাজ এডি বছিরউদ্দিন কাজি ডুবে গেছে।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বলেছে, কয়েক দিন আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই নেওয়ার জন্য আসে বাংলাদেশি কার্গো জাহাজ এডি বছিরউদ্দিন কাজি। পরে সেখানে থেকে বাংলাদেশে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি।

কার্গো জাহাজ এডি বছিরউদ্দিন কাজির ক্রুরা বলেছেন, মাঝগঙ্গায় চলাকালীন হঠাৎ করে জাহাজের তলায় বিকট শব্দ হয়। পরে জাহাজে পানি ঢুকতে শুরু করে। এর এক পর্যায়ে জাহাজটি একপাশে কাত হয়ে যায়।

চালকের কেবিন ছাড়া জাহাজটি অনেকাংশে ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। পানি কমে যাওয়ায় কিছু অংশ আবার জেগে ওঠে। তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয়। সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে এসে জাহাজটি থেকে ছাই সরিয়ে ফেলার কাজ এখনও চলছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশি ওই জাহাজের ছাই পুরোপুরি সরিয়ে নিতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছাই সরিয়ে নেওয়ার পর জাহাজটি মেরামত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

তবে জাহাজের কর্মীরা নিরাপদে আছেন। জাহাজের ক্রু সদস্যরা বলেন, জাহাজটির আর্ধেকের বেশি পানির নিচে তলিয়ে চলে গেছে।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের