,

রুশ জ্বালানিখাতে নতুন করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার জ্বালানিখাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গ্যাজপ্রোম নেফ্টকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। হোয়াইট হাউজ ছাড়ার মাত্র কয়েকদিন আগে এই সিদ্ধান্ত নিলেন জো বাইডেন।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৮০ টিরও বেশি জাহাজের পাশাপাশি রাশিয়ান তেল কোম্পানি গ্যাজপ্রোম নেফ্ট ও সারগুটনেফতেগাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মূলত জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

রুশ ওই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যও। বলা হয়েছে, জ্বালানির আয় থেকে ইউক্রেন যুদ্ধে সুবিধা পাচ্ছে রাশিয়া।

এর আগে রাশিয়ার জ্বালানিখাতে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে এমন আশঙ্কায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

শুক্রবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৩৮ ডলার হয়। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৪ দশমকি ৮ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৪৭ ডলারে দাঁড়ায়।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র হাতে গোনা কয়েকদিন হোয়াইট হাউজে আছেন জো বাইডেন। তার সময়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন বাইডেন।

সূত্র: এএফপি

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট