,

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, নিখোঁজ একাধিক

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে কমপক্ষে দুজন জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানিয়েছেন, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। তবে কতজন আহত হয়েছে তা এখনো জানা যায়নি। স্পিডবোটে ১০-১২ জনের মতো লোক ছিল বলে তিনি শুনেছেন।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। অন্যজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নৌযানের একটি অন্যটিকে দেখতে পায়নি।। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট