শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম গামাইতলা গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে। তবে পরিবারের দাবি, বুধবার সন্ধ্যার আগে সাইদুল ইসলাম সীমান্ত এলাকায় গরু আনতে গেলে নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি পৌঁছান। তখন বিএসএফ গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে সাইদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।

নিহতের মামা মো. আখতার হোসেন জানান, গুলির শব্দ শুনে তারা এগিয়ে যান। পরে সাইদুল ইসলামকে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, বিশ্বম্ভরপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। নিহতের বুকে ও কোমরের উপরিভাগে দুটি গুলির ক্ষত পাওয়া গেছে।

বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ানের অধিনায়ক একেএম জাকারিয়া ঢাকা পোস্টকে বলেন, ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯-এর নিকট থেকে আনুমানিক ২০-২২ গজ ভারতের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে এক বাংলাদেশি সুপারি নিয়ে প্রবেশ করেন। এ সময় ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফের করাইগড়া ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে ফায়ার করলে তার পেটে গুলি লাগে বলে গোয়েন্দা সূত্র এবং এলাকাবাসীর মাধ্যমে জানা যায়। তিনি বাংলাদেশে পালিয়ে এসে স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের