,

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। এরমধ্যে নিমতলী এলাকায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১২টার দিকে একটি দুর্ঘটনা ঘটে। আর সবশেষ শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, রাত ১২টার দিকে নিমতলী এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের বাস সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। নিহত হন বাসের হেলপার মো. জীবন (৪৪)। তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামে। নিহত অপরজন হলেন বাসযাত্রী মো. রায়হান (২৭), তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

এদিকে ভোরে হাসাড়া এলাকায় অপর দুর্ঘটনায় নিহত হন আরও দুজন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে এই দুই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ ও ২৫ বছর। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ক্যামিলিয়া সরকার জানান, রাতে দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়। ভোরে আরও দুজনের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট