,

পরিবারটা যার মাধ্যমে চলে, তিনি এখন নেই

news-image

জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত চারজনের মধ্যে তিনজনের বাড়ি চাঁদপুরে। তাদের বাড়িতে চলছে শোকের মাতম। প্রতিবেশীরাও যেন বাকরুদ্ধ। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে আকিজ বেভারেজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ইব্রাহিম খান, তার ভাগিনা মো. মিজান ও ফরিদগঞ্জ বালিথুবা ইউনিয়নের মো. মাহফুজ। অন্যজনের বাড়ি ভোলায়।

পরিবারটা যার মাধ্যমে চলে, তিনি এখন নেই

৩০ বছরেরও বেশি সময় ধরে শ্রমিকের কাজ করতেন ইব্রাহিম খান। বাড়ি নির্মাণের কাজও শুরু করেছিলেন। স্বপ্ন ছিল শেষ বয়সে অবসর সময় পার করবেন সেখানে। তবে সেই স্বপ্ন অধরাই থেকে গেলো। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার ছোট ছেলে আল আমিন।

আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনায় পরিবারগুলোর বন্ধ হয়ে গেছে উপার্জনের পথ। এ অবস্থায় কোম্পানি এবং সরকারের কাছে সহায়তার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে নিহত ইব্রাহিম খানের স্ত্রী রুবি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পরিবারটা যার মাধ্যমে চলে, তিনি এখন নেই। আমার সংসার দেখার মতো আর কেউ নেই। আমার ছেলেদের একটা চাকরির ব্যবস্থা করে দিলে সংসারটা চলবে। আমি খুবই অসহায় হয়ে পড়েছি।’

নিহতের ভাতিজা কাউছার হোসেন জানান, একই পরিবারের তিনজন মারা গেছেন। দুজন আহত হয়ে চিকিৎসাধীন। একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

পরিবারটা যার মাধ্যমে চলে, তিনি এখন নেই

তিনি বেলেন, ‘ইব্রাহিম কাকা দুই বছর হলো একটি ভবনের কাজ ধরেছেন। দুই মাস আগেও এনজিও থেকে তিন লাখ টাকা ঋণ নেন। এখন তার এক ছেলে গুরুতর আহত। কোম্পানি ও সরকার যদি সহায়তা না করে, তাহলে সবার সংসারগুলোর পরিস্থিতি করুণ হয়ে যাবে।’

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে পরিবারগুলোকে যতটুকু সম্ভব সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে।

শরীফুল ইসলাম/এসআর/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট