,

ভারতে ৪৬ বাংলাদেশি আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লি থেকে ৪৬ জন বাংলাদেশি আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১০ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এরই মধ্যে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের অভিবাসীবিষয়ক সংস্থা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত প্রায় দুই মাস ধরে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভারত সরকার। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাস অথবা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে থেকে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, আটক ৪৬ জনের মধ্যে ৩৬ জনকে অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্য ১০ জন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারতে বসবাস করছিলেন।

আটক এক বাংলাদেশির নাম জাহাঙ্গীর শেখ। তার সম্পর্কে দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলার ডেপুটি পুলিশ কমিশনার সুরেন্দ্র চৌধুরী বলেন, ঢাকার জাহাঙ্গীর শেখ ও পারিনা বেগম দম্পতি জঙ্গল পাড়ি দিয়ে ভারতে ঢোকেন। সেখান থেকে এক্সপ্রেস ট্রেনে চড়ে দিল্লিতে ঢুকে পড়ে। এরপর দিল্লিতে স্থায়ী হওয়ার পর তিনি বাংলাদেশ থেকে স্ত্রী-সন্তানদেরও ভারতে আনেন। তারা তাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নষ্ট করে নয়াদিল্লির রঙ্গপুরিতে অবৈধভাবে বসবাস করছিলেন।

এদিকে, গত শনিবার অপর এক অভিযানে ফতেপুর বেরির আরজান গড় মেট্রো স্টেশনের কাছে সাত বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়। যার মধ্যে পাঁচজন নারী।

দক্ষিণ জেলার ডেপুটি পুলিশ কমিশনার অঙ্কিত চৌহান বলেন, আটক সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এফআরআরওর কাছে হস্তান্তর করা হয়েছে।’

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা ১০ ডিসেম্বর দিল্লি পুলিশ ও সরকারকে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর নির্দেশ দেন। তারপরই মূলত অভিযান শুরু হয়। এই অভিযানে ১৬ হাজার ৬৪৫ জনকে যাচাই করা হয়েছে, যার মধ্যে ১৫ হাজার ৭৪৮ জনের কাছে বৈধ নথি পাওয়া গেছে। অন্যদিকে, ৮৫১ জনের নথি এখনো যাচাই-বাছাই চলছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট