,

ইয়াসির আলীর বিধ্বংসী ইনিংসে বিশাল পুঁজি রাজশাহীর

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের উদ্বোধনী ম্যাচে অবিশ্বাস্য এক ইনিংস খেললেন ইয়াসির আলী রাব্বি। ফরচুন বরিশালের বিপক্ষে ৪৭ বলে ৯৪ রানের মারকুটে এক ইনিংসই খেলেছেন দুর্বার রাজশাহীর এই তারকা ব্যাটার। ডানহাতি ব্যাটারের অনবদ্য ইনিংসের উপর ভর করে ৩ উইকেটে ১৯৭ রানের বিশাল পুঁজি গড়েছে রাজশাহী। জয়ে বিপিএল শুরু করতে হলে চ্যাম্পিয়ন বরিশালকে নির্ধাারিত ২০ ওভারে করতে হবে ১৯৮ রান।

আজ সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ২৫ রানেই ২ উইকেট হারায় রাজশাহী। এরপরই নতুন করে বিপিএলে আসা দলটিকে বড় পুঁজি গড়ার ভিত গড়ে দেন এনামুক হক বিজয় ও ইয়াসির আলী। তৃতীয় উইকেটের জুটিতে ৮৭ বলে ১৪০ রান করেন তারা।

৫১ বলে ৬৫ রানের অসাধারণ ইনিংস খেলেন বিজয়। ৪ চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা। ইয়াসির থাকেন অপরাজিতই। তবে মাঠের মধ্যেই ৬ রানের জন্য সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ করতে দেখা গেছে এই ব্যাটারকে। ৯৪ রানের ইনিংস খেলার পথে ৭টি চার ও ৮টি ছক্কা হাঁকান তিনি।

ইয়াসিরের সঙ্গে ৮ বলে ৯ রানে অপরাজিত ছিলেন রায়ান বার্ল।

এবারের বিপিএলে যাকে সবচেয়ে বড় তারকা মনে করা হয়, বরিশালের সেই শাহিন আফ্রিদি আজ পুরোপুরি হতাশ। ৪ ওভার বোলিং করে ৩৩ রান খরচা করলেও কোনো উইকেট পাননি তিনি। বরিশালের হয়ে ২ উইকেট শিকার করেন কাইল মায়ার্স ও ১ উইকেট নেন ফাহিম আশরাফ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট