,

এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক এ বছর হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা। বিএসএফের ওই কর্মকর্তা জানিয়েছেন, উচ্চপর্যায়ের বৈঠক না হলেও, উভয় পক্ষের মধ্যম সারির কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে। এবারের বৈঠকটি ভারতের দিল্লিতে হওয়ার কথা ছিল।

বছরে দুইবার বিজিবি ও বিএসএফের মহাপরিচালক বৈঠকে মিলিত হন। এতে উভয় পক্ষের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, মাদক বিরোধীসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারাও উপস্থিত থাকেন। যদিও এটি একটি রুটিন বৈঠক। তবে এবারের বৈঠকটি আলাদাভাবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে আর কোনো সংলাপ হয়নি।

গত নভেম্বরে বৈঠকটি হওয়ার কথা থাকলেও বাংলাদেশ এটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এরপর নতুন করে আর তারিখ নির্ধারণ করা হয়নি। যেহেতু এ বছরের মাত্র চারদিন বাকি আছে। তাই ২০২৪ সালে বৈঠক হওয়ার আর কোনো সম্ভাবনা নেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে ওই বিএসএফ কর্মকর্তা বলেছেন, নতুন তারিখ এখনো ঠিক না হওয়ায় এ বছর আর বৈঠকটি হচ্ছে না। গত মাসে বৈঠক স্থগিতের পর, ডিসেম্বরে এটি আয়োজন নিয়ে আলোচনা হয়। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি।

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি-বিএসএফের সদস্যদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে। কিন্তু এগুলো ছোট। যেগুলো সমাধান করা যাবে না, সেগুলো দুই বাহিনীর প্রধানের বৈঠকে তোলা হবে। তবে এই মুহূর্তে তাদের বৈঠক না হলেও, বিষয়টিকে আমরা বড় করে দেখছি না। কারণ মধ্যমসারির কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট