,

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

news-image

জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিস আহমেদ এ তথ্য জানান।

এর আগে সকাল সকাল ৬টায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অফিস। সোমবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আনিস আহমেদ বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা নিচের দিকে থাকতে পারে। এখানে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে চা বাগানে শীত উপেক্ষা করে সকালবেলা কাজে বের হতে দেখা গেছে শ্রমিকদের।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপ পাল্টানে শুরু করেছে। চা-বাগানের সারিসারি ছায়াগাছ সকাল-সন্ধ্যা ঢাকা পড়ছে ধূসর কুয়াশার চাদরে। শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারণ্য বাইক্কা বিলসহ হাওর, জলাশয় আর চা-বাগান লেকগুলো অতিথি পাখির কল-কাকলীতে মুখর হয়ে উঠেছে।

ওমর ফারুক নাঈম/আরএইচ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট