,

বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি তুলনামূলকভাবে কমেছে। কিন্তু তাতেও মন গলছে না ভোটারদের। মূলত গত কয়েক বছর ধরে ডিম থেকে শুরু করে জ্বালানির দাম উচ্চ পর্যায়ে রয়েছে। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ফলে যেখানেই নির্বাচন ছিল সেখানেই ক্ষমতাসীন দলকে শাস্তি দিয়েছে ভোটাররা। ক্ষমতাসীন দলগুলো মূল্যস্ফীতি কমানোর জন্য শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছে মূল্যস্ফীতি। ২০২১ সালে হেরে কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। ক্যাপিটাল হিলে হামলা চালিয়েও লাভ হয়নি। তবে এবার ব্যালটবাক্সের মাধ্যমে ট্রাম্পকে জিতিয়েছেন সমর্থকরা।

মূল্যস্ফীতি বেশ কিছু দেশেই সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে। এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, বতসোয়ানা, পর্তুগাল ও পানামা। দক্ষিণ কোরিয়ায় ভোটাররা বিরোধীদলকে ক্ষমতায় বসিয়েছে।

অন্যদিকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এখন বড় প্রশ্ন হলো ট্রাম্প যখন হোয়াইট হাউজে ফিরবেন তখন এই সংঘাতের ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে।

এর আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এক দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করে দেবেন। ফলে ইউক্রেন ও ইউরোপের অনেকেই আশঙ্কা করছেন এর মানে হলো পুতিনের পাশে থাকা ও স্থিতাবস্থা স্থগিত করা।

ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিসর বাড়িয়েছে। প্রথমে গাজা। তারপর লেবানন। ইয়েমেন ও সিরিয়ায়ও সংঘাতে জড়িয়ে পড়েছে তেল আবিব। গাজা যুদ্ধে নিহত হয়েছেন ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি। সেখানে ইসরায়েলের হামলায় এখনো মৃত্যুর মিছিল অব্যাহত আছে।

অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে বিশ্বজুড়ে কোম্পানিগুলো কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায় তা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৫ সালে যা বড় প্রভাবক হয়ে উঠতে পারে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট