মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে কেমিক্যাল গুদামে আগুন, একজনের লাশ উদ্ধার

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে কঙ্কাল হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল।

রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দে কয়েকজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কারখানার শ্রমিক রুহুল আমিন বলেন, হঠাৎ কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। তাতে কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভেতরে একের পর এক বিস্ফোরণের কারণে কারখানার আগুন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী এবং কারখানার শ্রমিকেরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর থেকে তিনটি ইউনিট কাজ করছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করছে। কেমিক্যাল গুদামের ড্রাম বিস্ফোরণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা