শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ বিদেশিসহ বিপিএলে ১২ আম্পায়ার, ৪ ম্যাচ রেফারি

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলতি মাসের ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে গেল মাস থেকেই আসন্ন আসরকে ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বিসিবি। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবারের বিপিএলকে পরিচালনার কথা জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। আম্পায়ার্সদের তালিকা ইতোমধ্যেই ঠিক করে ফেলেছে বিপিএল কতৃপক্ষ।

এবারের বিপিএলে মাঠের দায়িত্বে সবমিলিয়ে থাকবেন ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি আম্পায়ারকে দেখা যাবে। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ জন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিকসব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। ইতোমধ্যে বিপিএলের মাসকট উন্মোচন হয়েছে। এছাড়া একাদশ বিপিএলের অনেক কিছুতেই স্মরণ করা হবে জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনকে।

শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনা মূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’।

দর্শকদের সুবিধার কথা চিন্তা করে থাকবে ই–টিকিটের ব্যবস্থাও। তাছাড়া প্রথমবারের মতো এই আসরে থাকবে থিম সং। আর আলাদা আলাদা শহরে থাকছে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের তিন আয়োজক শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর হবে কনসার্ট।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের