,

মুম্বাইয়ে লঞ্চডুবি, মৃতের সংখ্যা বেড়ে ১৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এর ফলে ১১০ জন যাত্রীসহ লঞ্চটি ডুবে যায়। ৯৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত বলে জানা গেছে।

এর আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি লঞ্চ ডুবে যাচ্ছে। ডুবন্ত লঞ্চের মধ্যে লাইফ জ্যাকেট পরা অনেক মানুষের ভিড়। লঞ্চের বেশিরভাগ অংশই ততক্ষণে ডুবে গেছে। যে অংশটুকু পানিরস্তরের ওপরে রয়েছে, সেখানে আতঙ্কিত যাত্রীরা কোনো রকমে দাঁড়িয়ে রয়েছেন।

পাশেই একটি স্পিড বোট ও অপর দুটি নৌকায় তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ছিল একটি তুলনামূলক বড় আকারের জাহাজও। একে একে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী।

মুম্বাই শহরের অদূরেই একটি দ্বীপাঞ্চল হল এলিফ্যান্টা কেভ। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য লঞ্চ সেবা পাওয়া যায় মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলো ব্যবহার করেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট