,

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারকে ওএসডি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২১ অক্টোবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া পত্রে তিনি ঢাকা বোর্ড থেকে তাকে প্রত্যাহার করে অন্য কোথাও পদায়নের অনুরোধ করেছিলেন।

তবে সেসময় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। পদত্যাগের প্রায় দুই মাস পর অবশেষে অধ্যাপক তপন কুমার সরকারকে ঢাকা বোর্ড থেকে সরিয়ে নিলো শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে একই দিনে অধ্যাপক এ বি এম রেজাউল করীমকে মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার উপ-সচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আগে তিনি মাউশির ডিজি পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

প্রজ্ঞাপনে তিনটি শর্তে তাকে নতুন করে পদায়ন করা হয়েছে। সেগুলো হলো- এ চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়, এ দায়িত্ব দেওয়ার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না, সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশ বাতিল বলে গণ্য হবে।

এএএইচ/এমআইএইচএস/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট