,

দৈনিক রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব, যা একটি রেকর্ড। এর আগে বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা দেয়নি দেশটি। সৌদির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সরকারি সূত্রে জানা গেছে, গত নভেম্বরে ৮৩ হাজার বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার। এটিও রেকর্ড, কারণ এর আগে কখনো একমাসে এত সংখ্যক বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি।

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ‘ভিশন ২০৩০ প্ল্যান’ নামের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে দেশটিতে বিমানবন্দর, রেলপথসহ বিভিন্ন অবকাঠামো ও ভবন সংশ্লিষ্ট নির্মাণকাজ ব্যাপক দ্রুততার সঙ্গে চলছে।

তাছাড়া ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আসর বসবে সৌদিতে। দেশটির বিভিন্ন এলাকায় ফুটবল স্টেডিয়াম এবং এ সংক্রান্ত স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এসব কাজের জন্য প্রচুর কর্মী প্রয়োজন দেশটির।

সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্যবশত এ দেশের কর্মীদের জন্য দুয়ার খুলেছে দেশটি। ওই কর্মকর্তা আরও বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশের সরকারকে ৩৭২ টন মাংস পাঠিয়েছে রিয়াদ। সেই মাংস বাংলাদেশের বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট