,

হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

news-image

অনলাইন প্রতিবেদক : হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ রায়ের ফলে পূর্বের নির্বাচিত কমিটিই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন হাবের পক্ষের আইনজীবী।

প্রশাসক নিয়োগ অবৈধ প্রশ্নে জারি করা রুল যথাযথ (অ্যাবসোলুট) ঘোষণা করে রোববার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন। আদালতে আজ হাবের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ১৫ অক্টোবর ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি’র মালিক ও অপর কয়েকটি এজেন্সির মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাব প্রশাসক নিয়োগ করে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট