,

শৈত্যপ্রবাহ থাকলেও রোববার থেকে বাড়তে পারে দিনের তাপমাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এটি রোববারও অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে দিনের তাপমাত্র সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি নিয়মিত পূর্বাভাসে জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এসময়ে পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, আগামী ২/১ দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে ১৮ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহের আওতাও তখন বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে। এসময়ে তাপমাত্রা বাড়তে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমকেআর

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট