,

নবীনগরে শহীদ সালামের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে 

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে অবস্থিত শহীদ সালাম সরকারের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৯৭১ সালের আজকের এই দিনে নবীনগরে মহান মুক্তিযুদ্ধে অ্যাটাক জোনে থাকা অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর  গুলিতে সালাম শহীদ হন। আজ শুক্রবার  সকালে  স্কুল প্রাঙ্গনে শহীদ সালামের কবরে শ্রদ্ধা নিবেদন করে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীনগর সদরে “সালাম রোড” নামে পরিচিত রোডটি তাঁর নামেই  নামকরণ করা হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা সোহানুর রহমান সাহন, সহকারি শিক্ষক অলিউল্লাহ,  সহকারি শিক্ষক কামরুজ্জামান,  নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, নবীনগর মডেল প্রেসক্লাবের সাংবাদিক আনোয়ার খলিলুর, দেলোয়ার হোসেন সোহেল, হাজী মো. বাচ্চু মিয়া, তোফাজ্জল হোসেন সরকার, জাকির হোসেন, সোহেল মিয়া ও শহীদ পরিবারের সদস্যসহ অন্যান্যরা।  দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট