শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূষণে শীর্ষে লাহোর, তৃতীয় ঢাকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শীতে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। বিশেষ করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশে। প্রায় প্রতিদিনই এই তিনটি দেশের শহরগুলো বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল দশটার দিকে দেখা গেছে, ৩৪৬ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।

অন্যদিকে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির দূষণের স্কোর ২৭৬, যা অত্যন্ত অস্বাস্থ্যকর।

তাছাড়া ১৯৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের