,

কমিশনে বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি

news-image

অনলাইন প্রতিবেদক : সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধানে বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের বিষয়ে কমিশনের কাছে মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১১ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে তার সঙ্গে মতবিনিময় সভা করেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। এসময় বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত তুলে ধরেন প্রধান বিচারপতি।

কমিশনে বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি

সভা শেষে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে সংবিধানের সংস্কার প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। এজন্য সংবিধানে অন্তর্ভুক্ত বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের বিষয়ে এর আগে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছেন তারা। এর ধারাবাহিকতা প্রধান বিচারপতির সঙ্গে মতবিনিময় করেন।

এসময় প্রধান বিচারপতি এরই মধ্যে ন্যায়বিচার নিশ্চিতে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানায় সংস্কার কমিশনকে। আলী রীয়াজ জানান, এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ যারা ওয়বে সাইট ও ই-মেইলের মাধ্যমে সংবিধান সংস্কারে তাদের মতামত দিয়েছেন। এরপরও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে ৬৪ জেলায় জরিপ করা হয়েছে।

আলী রীয়াজ বলেন, জরিপের ফলাফল এখনও কমিশনের কাছে দেওয়া হয়নি। এসময় রাজনৈতিক দলগুলো সংবিধান সংস্কারে বিভিন্ন প্রস্তাব দিয়ে সহযোগিতা করায় ধন্যবাদ জানান তিনি। বিবিএসের জরিপ নিয়ে গণমাধ্যমে অসম্পূর্ণ সংবাদ পরিবেশন করা হচ্ছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট