,

দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বুধবার দিল্লি পুলিশের কর্মকর্তারা শহরটির কালিন্দি কুঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করেছেন। এ সময় সেখানকার বাসিন্দাদের নথিপত্র যাচাই করে পুলিশ।

এর আগে, মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার এই নির্দেশের পরদিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছে। এতে ভারতের রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ‘‘কঠোর পদক্ষেপ’’ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এই নির্দেশ পাওয়ার পর বুধবার দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের সদস্যরা সেখানকার বাসিন্দাদের প্রত্যেকের নথিপত্র যাচাই করেন।

কয়েক দিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করে দিল্লিতে অবৈধ অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওই সময় তারা অবৈধ অনুপ্রবেশকারীদের ঘিরে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

দিল্লি পুলিশ বলেছে, তারা অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অবৈধ উপায়ে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করছেন। সূত্র: এএনআই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট