,

তেজগাঁওয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, তীব্র যানজট

news-image

নিজস্ব প্রতিবেদক : একটি পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেপ্তারের জেরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ওই এলাকাসহ রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা রাস্তায় নেমে আসেন এবং তেজগাঁও ও সাতরাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে জড়ো হন। এরপর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেন। এরপর থেকে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এর ফলে সড়কে আটকে গেছে হাজার-হাজার পরিবহন। ডাইভারশন দিয়েও রাস্তার পরিস্থিতি সামাল দিতে পারছে না ট্রাফিক পুলিশ।

তেজগাঁও ট্রাফিক বিভাগের শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশিস দাস বলেন, তিব্বত ও সাতরাস্তা মোড় অবরোধ করে রাখা হয়েছে। মূল সড়ক ছাড়া অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদের নিবৃত করতে ইতোমধ্যে ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

সর্বশেষ রাত পৌনে ৮টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে আছে বলে জানান তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগপন্থি শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আজ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে মনিরের অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট