শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগের অভাবে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না : উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বাংলাদেশ পর্যটন ক্ষেত্রে হতে পারে অমিত সম্ভাবনার উৎস। কিন্তু পর্যাপ্ত বিনিয়োগের অভাবে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না।

সোমবার (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি) পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পর্যটন উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো পর্যটন শিল্প থেকে বিপুল পরিমাণ আয় করতে পারলেও বাংলাদেশের আয় অতি সামান্য। এ সমস্যা উত্তরণে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

বিপিসি চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের