,

বন্যাকবলিত মালয়েশিয়ায় ত্রাণ পাঠালো পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্যাকবলিত মালয়েশিয়ায় ত্রাণসামগ্রীর প্রথম চালান পাঠিয়েছে। রোববার (৮ ডিসেম্বর) পাকিস্তানের রাষ্ট্রীয় রেডিওর বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে টানা ভারী বৃষ্টির কারণে গত সপ্তাহে বন্যা দেখা দেয়। এতে এক লাখ ২২ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন।

২০১৪ সালের চেয়েও এবারের বন্যায় দেশটিতে বেশি মানুষ ঘরবাড়ি ছাড়ে। কারণ তখন এক লাখ ১৮ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।

তেরেঙ্গানুতে প্রায় ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। অন্য সাতটি রাজ্য থেকে
বাকিদের সরিয়ে নেওয়া হয়।

রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রানসামগ্রীর চালানটি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে একটি চার্টার্ড প্লেনের মাধ্যমে পাঠানো হয়েছে।

চালানটিতে মালয়েশিয়ায় বন্যার্তদের জন্য তাঁবু, কম্বল, কুইল্ট, স্লিপিং ব্যাগ, ম্যাট ও লাইফ জ্যাকেটের মতো প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। যার মোট ওজন ৪০ টন।

সূত্র: ডন

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট