শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দামেস্কে আসাদের বাসভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ। এর মাধ্যমে দীর্ঘ ২৪ বছরের স্বৈরশাসন মুক্ত হয়েছে সিরিয়াবাসী। এদিন তার পতনের খবর শুনে রাস্তায় বেরিয়া আসেন সাধারণ নাগরিকরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কে অবস্থিত আসাদের বাসভবনে ঢুকে পড়েছেন কিছু মানুষ। এ সময় অনেকেই জিনিসপত্র লুট করে নিয়ে যান।

এমন পরিস্থিতে আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীটি ঘটনাস্থলে পৌঁছেছে। এভাবে লুটপাট গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে তারা।

এদিকে দামেস্কে এরই মধ্যে কারফিউ জারি করেছে বিদ্রোহীরা। তাছাড়া এখনও সেখানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

সিরিয়ায় শাসক হিসেবে আসাদ পরিবারের আধিপত্য স্থায়ী হয়েছে টানা পাঁচ দশকেরও বেশি। ১৯৭১ সালে দেশটির সামরিক নেতা হাফেজ আল-আসাদ ক্ষমতায় আসেন এবং এরপর প্রায় তিন দশক দেশ পরিচালনা করেন। ২০০০ সালের জুন মাসে তার মৃত্যুর পর পুত্র বাশার আল-আসাদ ক্ষমতা গ্রহণ করেন।

২০০০ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট হন বাশার আল-আসাদ। একই সময়ে তিনি বাথ পার্টির নেতা ও সামরিক বাহিনীর প্রধানের দায়িত্ব নেন। তবে তার শাসনের এক দশক পর, ২০১১ সালে সিরিয়ার জনগণ গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নামলে তিনি কঠোর দমননীতি গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের