,

চীনের কাছে ১৯ গোল খেয়ে অভিষেক বাংলাদেশের মেয়েদের

news-image

বিশেষ সংবাদদাতা : ওমানে মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। ছেলেরা বিশ্বকাপের টিকিট নিয়ে দেশে ফেরার পর মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছে মেয়েরা। প্রথমবারের মতো এশিয়া পর্যায়ে খেলতে গিয়ে বাস্তবতা বুঝলো মেয়েদের দল। নারী জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে প্রথম ম্যাচে চীনের কাছে ১৯-০ গোলে হেরে অভিষেক হলো বাংলাদেশের।

শনিবার মাসকাটে বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে চীন। ছেলেরা চীনের বিপক্ষে দুই ম্যাচ খেলে একটি ড্র করেছে এবং আরেকটি জিতেছে। মেয়েদের হকিতে দুই দেশের পার্থক্যটা বোঝা গেলো প্রথম ম্যাচে।

চীন প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ৬-০ গোলে। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোর বেড়ে হয় ১০-০। তৃতীয় কোয়ার্টারে চীন আরো চার গোল দিয়ে ব্যবধান বাড়িয়ে করে ১৪-০। শেষ কোয়ার্টারে ৫ গোল দিয়ে ১৯-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চীনের মেয়েরা।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে রোববার ভারতের বিপক্ষে। গ্রুপের অন্য দুই দল মালয়েশিয়া ও থাইল্যান্ড। ১০ ডিসেম্বর থাইল্যান্ড ও পরের দিন গ্রুপের শেষ ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট