,

মধ্যপ্রাচ্যে ‘সংঘাতমূলক’ পরিবেশের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন!

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংক আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতায় পুতিন বলেন, ‘সংকট থেকে বের হতে মস্কোর নতুন লজিস্টিক চিন্তা একটি অনিবার্য প্রক্রিয়া। এতে অর্থনীতি ও বাণিজ্যের বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক ঝুঁকি মোকাবিলা করতে হবে।

ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর থেকে ইউরোপের নিষেধাজ্ঞায় এখন এশিয়া ও আফ্রিকার সঙ্গে রাশিয়ার তেল বাণিজ্য হচ্ছে। ক্ষতিপূরণ হিসেবে রাশিয়াকে মূল্যছাড়ে বিক্রি করতে হচ্ছে জ্বালানি তেল। এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ লোহিত সাগর আর সুয়েজ খালে খরচ বেড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির অস্থিরতার কারণে কার্গোর পরিমাণও হ্রাস পেয়েছে।

পুতিন সুয়েজ খালের উদাহরণ দিয়ে পুতিন বলেছেন, ‘কার্গোর পরিমাণ হ্রাস পেয়েছে, এটা তার দেশের জন্য দুঃখজনক।’ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রাথমিকভাবে ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এবং বেশ আক্রমনাত্মকভাবে মধ্যপ্রাচ্যে কাজ করছে।

তিনি আরও বলেছেন, ‘যে অর্থনীতি এবং লজিস্টিক রুটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে অনেক জাহাজ আফ্রিকা দিয়ে পাঠাতে বাধ্য হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট