মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

news-image

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা) : সাভারের বলিয়ারপুর এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেটকার উল্টে তিনজন নিহত‌ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে বের হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকারটি উল্টে গেলে কারে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে নাজিম উদ্দিন, মজিবুর রহমান ও ইব্রাহিম নামের তিনজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তারা তিনজনই বলিয়ারপুরের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

আহত অবস্থায় একজনকে কল্যাণপুর ইবনে সিনা ও অন্যজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গাড়ি দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা