শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাধ্যতামূলক অবসরে পাঠানো এসপি মুনির হোসেনকে চাকরিতে পুনর্বহাল

news-image

অনলাইন প্রতিবেদক : চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২২ সালে পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন সরকার। তখন তিনি সিআইডিতে কর্মরত ছিলেন। দুই বছর পর পদোন্নতিসহ সব প্রাপ্য বকেয়া বেতন-ভাতাদিসহ তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩, ঢাকার এটি মামলা নং-১০/২০২৪ (নতুন) ২৬২/২০২৩ (পুরাতন) এর ২৫ সেপ্টেম্বর তারিখের রায় অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মো. মুনির হোসেনকে ২০২২ সালের ২০ ডিসেম্বর তারিখ হতে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো।

তিনি আদালতের আদেশানুযায়ী পদোন্নতিসহ সব প্রাপ্য বকেয়া বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের