শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমির হোসেন আমু ও কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

news-image

অনলাইন প্রতিবেদক : জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আগামী ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এদিন সকালে তাদের গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে আদালত এই দুই আসামিকে আগামী ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। এরইমধ্যে আওয়ামী লীগের এই দুই নেতা হত্যাসহ অন্যান্য অনেকে গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

এ সংক্রান্ত বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ অক্টোবর একটি মামলায় দুজন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেখানে মোট আসামি ছিলেন ৪৫ জন। তাদের মধ্যে একজন ছিলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আরেকজন হলেন কামরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা অবস্থায় তারা গ্রেফতার হন। নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয় তাদের।

তিনি বলেন, আমরা আজকে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি, তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য। তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ পাওয়া গেছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছে এবং আগামী ৪ ডিসেম্বর তাদেরকে উপস্থাপন করার জন্য বলা হয়েছে। ওই দিন হাজির করা হলে পরবর্তী নির্দেশনা দেবেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের